যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
এর ফলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, দুই দেশের অংশীদারিত্বের মাধ্যমে সাইবার অপরাধ থেকে উভয় দেশের নাগরিকদের সুরক্ষা আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা, পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন কোম্পানি ওকেএক্সের সহযোগিতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করে। পরবর্তীতে তারা সেই অর্থ ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিয়েছে।


