ঢাকার বনানীতে সড়ক বিভাজকে উঠে গেছে ‘ভূঁইয়া পরিবহনের’ একটি বাস। এসময় মহাখালী থেকে উত্তরাগামী বাসটির চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকাল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানার ওসি ফরিদ আহমেদ জানান, নিহত দুজন সড়ক বিভাজকের কাজ করছিলেন। বাসটি এক পথচারীকে রক্ষা করতে গিয়ে তাদের চাপা দেয় বলে জানা গেছে।

তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেন পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা।

তিনি বলেন, বাসটি মিড আইল্যান্ডে তুলে দিয়েছে। ওই দুইজন বাদে আরও কয়েকজন আহত হয়েছে। আমরা বাসটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *