ভোট প্রায় দরজায় কড়া নাড়ছে। আর মাত্র ২ দিন পর প্রথম দফার ভোট। তার আগেই এল বেনজির নির্দেশ। ভুয়ো ভোটার ধরা পড়লেই সরাসরি পাঠানো হবে শ্রীঘরে। ভোটে কারচুপির অভিযোগ বাংলায় নতুন নয়। আগেও বহু ভোটে এমন ভুয়ো ভোটার ধরার ছবি সামনে এসেছে। এর আগে কারচুপি ধরা পড়লে অভিযুক্তকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হত। তারপর ছেড়ে দেওয়ার সুযোগ থাকত। কোনও কড়া ব্যবস্থা নেওয়া হত না। এবার নির্দেশ দেওয়া হয়েছে, ওই ভোটারকে ধরে নিয়ে যাওয়া হবে সোজা জেলে। তারপর অভিযোগ প্রমাণ হলে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
