সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। তড়িঘড়ি বের করে আনা হচ্ছে রোগীদের। পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তীব্র আতঙ্কে হাসপাতালে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দোতলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বাকি অংশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বাইরে বেরিয়ে এসে রোগীর আত্মীয়রা জানানা, দমকলের পৌঁছতে দেরি হয়েছে, তাই তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেছেন। কাচ ভেঙে বের করতে হয় রোগীদের। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছেন কর্মীরা। দোতলার একটি কাচে ঢাকা অংশ ভেঙে ফেলতে হয়। কেউ কেউ স্যালাইন হাতেই বাইরে বেরিয়ে পড়েন।

