
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উত্তর দিনাজপুরের চোপড়ায় এক তৃণমূল নেতাকে ৫০০ টাকার নোট বিলি করতে দেখা যায়। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটে এবং বাইক মিছিলে অংশগ্রহণকারীদের টাকা দেওয়া হচ্ছিল বলে জানা যায়।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি করছে তৃণমূল নেতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন ভিডি নজর কেড়েছে সকলের। ঘটনাস্থল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের জেলার চোপড়ায় ফের বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে ৫০০ টাকার নোটের বান্ডিল। তিনি বাইক নিয়ে আসা তৃণমূল সমর্থকদের হাতে সেই নোট তুলে দিচ্ছেন। যদিও এই ভিডিও-র কোনও সত্যতা যাচাই করা হয়নি।
জানা গিয়েছে, এই ভিডিও পোস্ট করেন মান্নান আলি। পরে তা ডিলিট করে। এদিকে হামিদুর রহমনের উপস্থিতিতে তারই এলাকায় বাইক মিছিল ছিল কাল। আর ভিডিও সেই মিছিলের আগের মুহূর্তের বলে জানা দাবি করা হচ্ছে।
তেমনই হামিদুব রহমন বলেন, চা খাওয়ার জন্য টাকা দিতে পারে কিংবা বাইকে তেল ভরার জন্যও টাকা দিতে পারে। এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই বলে জানান হামিদুল রহমন।
সে যাই হোক, আপাতত খবরে উত্তর দিনাজপুরের জেলার চোপড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল উত্তর দিনাজপুরের জেলার চোপড়ায় টাকা বিলির ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রাই ডিলিট করে দেওয়া হয়।
