Suvendu Adhikari News: বিজেপি ক্ষমতায় এলেই এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা! উচ্চ শিক্ষার জন্য বড় উদ্যোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর। আর কী বললেন তিনি? জানুন বিশদে…

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা মাত্র দুই দিন বাকি। প্রথম দফার নির্বাচনের আগেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা বিজেপির। এবার বঙ্গে ভোটে জিতলে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য এককালীন নগদ অর্থ দেবে বিজেপি। এমনটাই দাবি করেছেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বাংলার মেয়েদের জন্য পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে বড় ঘোষণা করেই দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে খেজুরির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, ‘’উচ্চ মাধ্যমিক পাশের পর মেয়েদের উচ্চ শিক্ষার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। আর চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে।”

তবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য নয় চাকরি প্রার্থীদের জন্যও নতুন ঘোষণা বিজেপির। এদিনের সভা থেকে শুভেন্দু আরও জানান যে, রাজ্যের চাকরি প্রার্থীদের পড়়াশোনার জন্য এককালীন নগদ ১৫ হাজার টাকা দেবে বিজেপি।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত পাইকের সমর্থনে পথসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন বাজকুল দেশপ্রাণী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নাগেরবাজার পর্যন্ত রোড শো করেন। এরপর নাগেরবাজারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মেয়েদের উচ্চ শিক্ষার বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘’উচ্চ মাধ্যমিক পাশের পর যে বোনেরা উচ্চশিক্ষা নিতে চায় তাদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে।”

শুধু উচ্চশিক্ষা নয় চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেন খেজুরির এই পথসভা থেকে। তিনি প্রতিশ্রুতি দেন, ‘’চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হবে।” বিরোধীরা বারবার অভিযোগ করেন সরকারি স্কুলের কাঠামো বেহাল হয়ে পড়েছে। সরকারি স্কুলগুলির কাঠামো উন্নয়নেরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘’আর বেসরকারি স্কুলে যেতে হবে না সরকারি স্কুলই বেসরকারি স্কুলের মতো আধুনিকরণ হবে।” একই সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘’আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি হবে।”

Source link