কুষ্টিয়ায় পীরের দরগা হিসেবে পরিচিত 'শামীম বাবার দরবার শরিফে' হামলার দৃশ্য
ছবির ক্যাপশান, কুষ্টিয়ায় পীরের দরগা হিসেবে পরিচিত ‘দরবার শরিফে’ হামলার দৃশ্য

ইসলাম বিকৃতির অভিযোগ এনে গত শনিবার কুষ্টিয়ায় পীরের দরগা হিসেবে পরিচিত ‘শামীম বাবার দরবার শরিফে’ যখন হামলা হয়, তখন এর প্রধান আব্দুর রহমান শামিম ভেতরেই ছিলেন।

আব্দুর রহমান শামিম নিজেকে পীর হিসেবে পরিচয় দিতেন।

সেই সময় ঘটনাস্থলেই ছিলেন দরগার খাদেম জামিরন নেসা।

বিবিসি বাংলাকে তিনি জানান, ‘পীর’ ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় এরকম কথা ছড়ানো হচ্ছিলো সবখানে।

তিনি বলেন, “বিভিন্নজন নানাকথা বলছিল। আমরা শুনছিলাম যে, গ্রামের মানুষ আসবে আলোচনা করতে। পীর বাবা বলতেছিলো যে, আমার যদি ভুল হয়, আমি ওদেরটা মানবো। কিন্তু ওরা আমার সঙ্গে কথা বলুক। বাবা আলোচনা করতে চাইলো। কিন্তু ওরাতো কথা বলার কোনো সুযোগই দেয় নাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *