ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

পড়ার সময়: ৭ মিনিট

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— US grants Bangladesh fresh 60-day waiver for Russian fuel imports; অর্থাৎ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র।

এই খবরে বলা হচ্ছে, রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে চাপের মুখে থাকা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যা সাময়িক স্বস্তি বয়ে আনবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার মতে, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি ৯ জুন পর্যন্ত বৈধ থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *