কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্যাতন ও খুনের  বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন  — ফাইল ছবি।

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্যাতন ও খুনের বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন — ফাইল ছবি।

‘অভয়ার রক্ত হবে নাকো ব্যর্থ’ — পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রচারে শোনা যাচ্ছে এই স্লোগান।

২০২৪ সালের অগাস্ট মাসে একজন তরুণী চিকিৎসক উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন ও খুনের শিকার হয়েছিলেন। তার নাম প্রকাশ না করে তাকে ‘অভয়া’ বলে ডাকা হয়।

‘অভয়া’ ছিলেন পানিহাটির বাসিন্দা। দীর্ঘদিন তার ন্যায়বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের রাস্তায় আন্দোলন চালিয়েছিলেন রাজ্যের সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীরা।

এই ঘটনার প্রায় দুই বছর পর, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে, পানিহাটি কেন্দ্রটি রাজ্যের অন্যতম আলোচিত আসন হয়ে উঠেছে।

যেই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে মানুষ পথে নেমেছিলেন, আজ সেই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে ‘যুক্ত’ তিনজন প্রার্থী পানিহাটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *