ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা উদ্বেগ বাড়িয়েছে।

ছবির উৎস, EPA/Shutterstock

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা উদ্বেগ বাড়িয়েছে।

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ওপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হয়েছে- এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগেই অবশ্য তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইরানের “হামলাকারী জাহাজ” যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলোকে “ধ্বংস করে দেওয়া হবে।”

সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় যুদ্ধ অবসান নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। এরপরই হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর তরফে জানানো হয় মি. ট্রাম্পের আদেশ অনুযায়ী, মার্কিন বাহিনী সোমবার সকাল ১০টা (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা) থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করবে।

তবে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালি থেকে ইরানের কোনো বন্দরে যাওয়া-আসা করছে না এমন জাহাজের পথ আটকাবে না মার্কিন বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *