কলকাতার শোভাবাজার রাজবাড়িতে বাংলা নববর্ষ উদযাপন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলকাতার শোভাবাজার রাজবাড়িতে বাংলা নববর্ষ উদযাপন

মুঘল বাদশাহ আকবর নন, বরং গৌড়ের প্রাচীন রাজা শশাঙ্কই যে বাংলা সন বা ‘বঙ্গাব্দ’ প্রবর্তন করেছিলেন, সেই মর্মে পশ্চিমবঙ্গে জোরালো প্রচার ও ‘সচেতনতা অভিযান’ শুরু করেছে আরএসএস ও তাদের অনুসারী সংগঠনগুলো।

ভারতে এবার বাংলা নববর্ষ পালিত হচ্ছে শুক্রবার, ১৫ই এপ্রিল। সেই বাংলা সনের সূত্রপাত যে একজন হিন্দু রাজার হাত ধরে, সেই বক্তব্য নিয়েই জেলায় জেলায় প্রচার শুরু করছে আরএসএস প্রভাবিত ‘বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ’।

কলকাতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক শাখা আইসিসিআর-এর যে সেন্টারটি রয়েছে, তার মিলনায়তনে এই উপলক্ষে নববর্ষের দিন একটি প্রদর্শনীরও আয়োজন করেছ ওই সংগঠনটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *