কলকাতার মির্জা গালিব স্ট্রিটের সেই ভবনটি, যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডে নয়জন মানুষ প্রাণ হারিয়েছেন

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, কলকাতার মির্জা গালিব স্ট্রিটের সেই ভবনটি, যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডে নয়জন মানুষ প্রাণ হারিয়েছেন

কিংবদন্তি উর্দু ও ফারসি কবি মির্জা গালিবের সম্মানে নামকরণ করা মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিট, যার পুরোনো নাম ফ্রি স্কুল স্ট্রিট।

জনবহুল এই রাস্তার একদিকে কলকাতার বিনোদনের জন্য জনপ্রিয় পার্ক স্ট্রিট এলাকা, অন্য দিকে ধর্মতলা। আর এই একটি রাস্তাতেই রয়েছে গায়ে গায়ে গড়ে ওঠা অজস্র দোকান, রেস্তোরাঁ ও হোটেল।

কয়েকটি জায়গায় বিল্ডিংগুলো একে অপরের সঙ্গে প্রায় জোড়া। এক ফুট জায়গাও এখানে খালি পড়ে আছে, এমনটা কোথাও দেখা যাবে না।

গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের এমনই একটি পুরনো ভবনে হক মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। মারা যান নারী ও শিশু-সহ নয় জন।

তাদের মধ্যে সাত জন বাংলাদেশি পর্যটক ছিলেন, যাদের অনেকেই চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। এছাড়া বাকি দুজন ছিলেন হোটেল কর্মী, ঝাড়খণ্ডের বাসিন্দা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *