বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি আজ আধুনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক, এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম মানসিক স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টারের করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট শীর্ষক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সামাজিক যোগাযোগ স্থাপনের ওপর জোর দেওয়া হয়। কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক, এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এমন সব কনটেন্ট পোস্ট করা হয় আর সেই সব পোস্ট দেখলে অনেক সময় তা মনের স্বাস্থ্যর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে কম নেতিবাচক প্রভাব পড়ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারে। মানসিক উদ্বেগের সমস্যা কম দেখা যায়। কিন্তু ইনস্টাগ্রাম, এক্স বা টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহারে কোনো আনন্দ পাওয়া যায় না। মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে, মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়ে তোলে। এমনকি, ইনস্টাগ্রাম ব্যবহারে জীবনযাত্রার মান কমতে থাকে।

গবেষণায় আরও দেখা গেছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের অতিরিক্ত ব্যবহারে গোটা বিশ্বেই নবীন প্রজন্মর মানুষের মধ্যে মানসিক অতৃপ্তি বাড়ছে। সবচেয়ে দুর্বিষহ পরিস্থিতি হল পশ্চিম ইউরোপ ও ইংরেজিভাষী দেশগুলিতে। লাতিন আমেরিকার ১৭টি দেশে গবেষণা চালানো হয়। যে সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ইনফ্লুয়েনশরদের রমরমা বেশি সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। নিজেদের দূরে সরিয়ে রাখতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কনটেন্ট মনের ওপর চাপ ফেলে। তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন এক আধ ঘণ্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা শ্রেয়।

আরও পড়ুন: প্যানক্রিয়াস ক্যানসারে নতুন আশার আলো! কেমোর চেয়েও কার্যকর হতে পারে নিম, বলছে গবেষণা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *