এসআইআর বিরোধী বিক্ষোভে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। একজন বিক্ষোভকারীর হাতে ব্যানারে লেখা, “ভারতের নাগরিকদের বেনাগরিক করা চলবে না।”

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ হচ্ছে – ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা সম্ভবত আর ভোট দিতে পারবেন না, যদিও নাম বাদ যাওয়ার পরে আপিল করার সুযোগ রয়েছে।

কিন্তু নির্বাচন শুরু হতে মাত্র দু সপ্তাহ বাকি আছে, তার মধ্যে ট্রাইব্যুনালে আপিল করে ৯০ লক্ষ মানুষের শুনানি শেষ করে রায় বেরনো প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এদিকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগও আর নেই।

বাদ যাওয়া নামের সংখ্যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।

সামাজিক মাধ্যমগুলোতে বহু মানুষ ও সামাজিক কর্মকর্তারা লিখছেন বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার “কেড়ে নেওয়া হল”, কেউ আবার লিখছেন, “৯১ লাখ মানুষ ভোট দিতে পারবেন না, তাহলে সেই নির্বাচন কীভাবে সুষ্ঠু ও অবাধ হবে”?

যেসব মানুষের নাম বাদ পড়েছে, তাদের একটা বড় অংশই মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু বলে মনে করা হচ্ছে, যদিও এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখনো বিশ্লেষণ করে উঠতে পারেন নি গবেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *