জ্বালানি তেলের মজুত ও পাচার ঠেকাতে পুরষ্কার ঘোষণা করেছে সরকার

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, জ্বালানি তেলের মজুত ও পাচার ঠেকাতে পুরষ্কার ঘোষণা করেছে সরকার

ইরান যুদ্ধের জের ধরে বাংলাদেশে তৈরি হওয়া জ্বালানি সংকটকে পুঁজি করে তেলের মজুত ও পাচার ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। শেষপর্যন্ত সরকার মজুত ও পাচার ঠেকাতে সে বিষয়ে কেউ তথ্য দিলে এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে।

সরকার বলছে, দেশে অকটেন ও পেট্রল নিয়ে ‘কৃত্রিম সমস্যা’ তৈরি হয়েছে, যদিও এসব জ্বালানির চাহিদা মাত্র ৬ শতাংশের কিছু বেশি।

তবে একই সাথে প্রশ্ন উঠছে যে, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফুয়েল কার্ড চালু কিংবা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা বা আহবান জানালেও সার্বিকভাবে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যথাযথ হচ্ছে কি-না।

বিশ্লেষকরা বলছেন, সরকার একদিকে সাশ্রয়ী হবার কথা বলছে, কিন্তু অন্যদিকে দোকানপাট বাজারঘাট রাত পর্যন্ত চালু রাখা হচ্ছে- আবার জ্বালানি সাশ্রয়ে মটর সাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল কমিয়ে আনার কোনো চেষ্টাও দেখা যাচ্ছে না।

তাদের মতে, সরকার তেল সংগ্রহে যথাযথ উদ্যোগ নিলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সফল হচ্ছে না এবং গুছিয়ে পদক্ষেপ নিতে পারছেনা বলেই তাদের কাছে মনে হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *