সংঘর্ষের পর বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি

ছবির উৎস, BAHAR

ছবির ক্যাপশান, সংঘর্ষের পর বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি

“কিছুক্ষণ আগেই বিরতি শেষে বাস ছেড়েছে, বসে মোবাইল চাপতেছিলাম, হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম, বাসের ছাদের সাথে বাড়ি খেলাম, এরপর যে কী হলো আমি আর কিছু বলতে পারবো না।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে দুর্ঘটনায় আহত বাসযাত্রী, ঝিনাইদহের বাসিন্দা ওমর ফারুক।

কুমিল্লা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন মি. ফারুক। তার মতো আরও ছয়জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

এই দুর্ঘটনায় আহত আরও ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

দুর্ঘটনার শিকার ট্রেনের যাত্রী মাহমুদুল হাসান রোমানের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *