ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে আরএসএস এর পদযাত্রা (ফাইল)

ছবির উৎস, Firdous Nazir/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে আরএসএস এর পদযাত্রা (ফাইল)

পড়ার সময়: ৪ মিনিট

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ইন্টেলিজেন্স সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে মার্কিন একটি কমিশনের প্রতিবেদনে। সেই সাথে এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ঢোকার ক্ষেত্রে বাধা ও সেখানে অবস্থানকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট ২০২৬-এ এই সুপারিশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বাড়ছে’, এই বর্ণনা দিয়ে ভারতকে রাখা হয়েছে সিপিসি অর্থাৎ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্নের তালিকায়।

ওই প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই রিপোর্টটিকে ‘একপেশে’ বলে অভিযোগ করেছে ভারত। আমেরিকায় ভারতীয়দের উপর আক্রমণের ঘটনার কথা উল্লেখ করে মার্কিন ওই প্রতিবেদনকে নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *