সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে ইরানের এক রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক কেঁদে ফেলেন

ছবির উৎস, IRTV

ছবির ক্যাপশান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক কেঁদে ফেলেছিলেন

প্রথম খবরটা ফুটে উঠেছিল বিদেশি টিভির পর্দায়, যে টিভির সিগন্যাল ইরানিদের কাছে পৌঁছায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৮শে ফেব্রুয়ারি বলেছিলেন যে “ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অত্যাচারী আর নেই”, অর্থাৎ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় মেরে ফেলা হয়েছে।

ইরানের মানুষ রাষ্ট্রীয় টেলিভিশনে নজর রেখেছিলেন, সেখানে নিস্তব্ধতা।

সরকারি কর্মকর্তারা খামেনির মৃত্যুর কথা তখন স্বীকারও করছিলেন না, আবার খারিজ করেও দিচ্ছিলেন না।

একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল, আইআরটিভি৩-র এক সংবাদ উপস্থাপক দর্শকদের অনুরোধ জানান যে তার ওপর ‘ভরসা’ রাখতে এবং সরকারের কাছে যে ‘সর্বশেষ তথ্য আছে’, তা বিশ্বাস করততে।

মি. খামেনির মৃত্যুর খবরকে তিনি ‘ভিত্তিহীন গুজব’ বলে বর্ণনা করেন, এবং জানান “শীঘ্রই তা প্রকাশিত হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *