বাংলাদেশ বিমানের বহরে বোয়িংয়ের  উড়োজাহাজই বেশি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ বিমানের বহরে বোয়িংয়ের উড়োজাহাজই বেশি

Published

পড়ার সময়: ৫ মিনিট

যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার ব্যয় করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে তোলপাড় চলছে।

ওই পোস্টে তিনি দাবি করেছেন যে ‘এই সপ্তাহেই কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি দারুণ চুক্তি করেছেন’।

রোববার সামাজিক মাধ্যম এক্স-এ তিনি ওই পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেছেন, প্রাথমিকভাবে বোয়িংয়ের যত অর্ডার দেওয়া হয়েছিল সেটি উল্লেখযোগ্য বাড়বে।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৩০শে এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে।

তখন বোয়িং থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল। এখন সেই সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে সার্জিও গর-এর এক্স-এ দেওয়া পোস্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *