যুক্তরাষ্ট্রের সামরিক
বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

একইসাথে ২০০৩ সালের ইরাক অভিযানের
তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুন মাত্রার হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের
কমান্ডার জানিয়েছেন, তারা ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে।

ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড
কুপার বলেছেন, “আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি
জাহাজ নেই।”

৫০ হাজারের বেশি সেনা, দুইশো
যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ের এই অভিযান “এই
প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা” বলে
জানান মি. কুপার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *