লংমার্চে ফেনীর জনসভায় ১১ দলীয় ঐক্যের নেতাদের দেখা যাচ্ছে, তারা পাশাপাশি চেয়ারে বসে আছেন

ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

ছবির ক্যাপশান, লংমার্চে ফেনীর জনসভায় ১১ দলীয় ঐক্যের নেতাদের দেখা যাচ্ছে

Published

পড়ার সময়: ৫ মিনিট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা নিজেদের প্রথম লংমার্চ কর্মসূচিতে অনুষ্ঠিত বিভিন্ন জনসভা ও পথসভায় জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের ‘এক দফার’ ইঙ্গিত দিয়েছেন।

তারা দাবি বাস্তবায়নে সরকারকে ‘বাধ্য’ করবেন- এমন অঙ্গীকারের কথাও জানিয়েছেন এসব সমাবেশে।

এই কর্মসূচিতে ‘গণভোটের রায়’ বাস্তবায়নের দাবির পাশাপাশি চলমান গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনজীবনের বিভিন্ন সংকটের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ব্যর্থতাকেই দায়ী করে এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সাথে হওয়া গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই লংমার্চের আয়োজন করেছিল বিরোধী এই জোট।

১১ দলীয় ঐক্য জোটের দাবিগুলো হলো—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *