শিশুটি নিজের বাসা থেকে বেরিয়ে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড়ি দুর্গম পথে কীভাবে গেল-এটিই এখন বড় প্রশ্ন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিশুটি নিজের বাসা থেকে বেরিয়ে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড়ি দুর্গম পথে কীভাবে গেল-এটিই এখন বড় প্রশ্ন (ফাইল ফটো)

পড়ার সময়: ৫ মিনিট

(এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে)

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী কেটে হত্যাচেষ্টার শিকার মেয়ে শিশুটি মঙ্গলবার পর্যন্ত মারা গেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, তারা ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মুল অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শিশুটির চাচা মো. আব্দুল আজিজ বিবিসি বাংলাকে বলেছেন রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেল চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানিয়েছেন, তারা মুল অভিযুক্তকে গ্রেফতার করেছেন। শিশুটিকে চকলেট আর বেড়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *