রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার।
তবে এ বার বুথে গিয়ে বিএলও-র কাছে দেখা যাবে না তালিকা।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর জানিয়েছে, তালিকা দেখতে হবে অনলাইনে। নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটেই মিলবে চূড়ান্ত তথ্য।

কোথায় দেখবেন তালিকা?

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইট এবং ইসি নেট অ্যাপে পাওয়া যাবে তালিকা। ECINET মোবাইল অ্যাপ থেকেও চূড়ান্ত তালিকায় নিজের নাম রয়েছে কি না তা জানা যাবে।

নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে—
নাম রয়েছে কি না, বা কোন অবস্থায় রয়েছে।

কী লেখা থাকতে পারে?

  •  নাম যাচাই হয়ে থাকলে স্বাভাবিক ভাবে দেখাবে।
  • ‘Adjudication’ বা ‘বিচারাধীন’ লেখা থাকলে যাচাই বাকি।
  • ‘Deleted’ লেখা থাকলে নাম মুছে দেওয়া হয়েছে।

বুথে কেন নয়?

খসড়া তালিকা প্রকাশের সময় বুথে গিয়ে দেখা গিয়েছিল।
কিন্তু চূড়ান্ত তালিকা বুথে প্রকাশ বাধ্যতামূলক নয় বলেই কমিশন সূত্রে খবর।

তবে পরবর্তীতে বুথেও তালিকা দেওয়া হতে পারে।

কোথায় পাবেন হার্ডকপি?

এসডিও, ডিইও, বিডিও ও ডিএম অফিসে তালিকার হার্ডকপি থাকবে।
রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে।

কত নাম বাদ?

প্রাথমিক হিসেবে পাঁচ থেকে ছ’লক্ষ নাম বাদ গিয়েছে বলে সূত্রের দাবি।
তবে সম্পূর্ণ তথ্য প্রকাশের পরই স্পষ্ট হবে চিত্র।

এ ছাড়া প্রায় ৬০ লক্ষ নাম এখনও যাচাইাধীন বলে জানা গিয়েছে।

আদালতের নজরদারি

সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা।

২৮ তারিখের তালিকায় আপাতত সকলের নাম রাখা হবে।
তবে যাঁদের যাচাই বাকি, তা আলাদা করে উল্লেখ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *