নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে শীতের বিদায়বেলা কি আসন্ন? আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাসে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও, ধীরে ধীরে বাড়তে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে আগামী রবিবার নাগাদ দিনের বেলায় শীতের আমেজ কার্যত উধাও হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
উইকেন্ডে উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত: হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, আগামীকাল বৃহস্পতিবার থেকেই পারদ চড়তে শুরু করবে। সপ্তাহান্তে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বেড়ে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলিতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
কুয়াশার দাপট উত্তরবঙ্গে: দক্ষিণবঙ্গে শীত কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভোরবেলায় দৃশ্যমানতা বেশ কিছুটা কমতে পারে। হাওয়া অফিসের মতে, কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ১০০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা বা শিশির থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
– বিজ্ঞাপন –
শীতের আমেজ নিয়ে পূর্বাভাস: আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে ও রাতে হালকা শিরশিরানি থাকলেও দিনের বেলা রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমবে। আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস
