বিদেশি ও ভারতীয় ভাষা শেখার সুযোগ এনে দিচ্ছে Jadavpur University। ২০২৬ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে ১ বছরের সান্ধ্যকালীন ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল’ অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিকস এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্স শুরু হবে ২০২৬ সালের মার্চ মাসে এবং ২০২৭ সালের জানুয়ারির শেষে চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।
কোন কোন ভাষায় কোর্স
ডিপ্লোমা কোর্স:
বাংলা, হিন্দি, সংস্কৃত, ফরাসি, জার্মান, স্প্যানিশ, কোরিয়ান, জাপানিজ ও চিনা মান্দারিন
– বিজ্ঞাপন –
অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স:
বাংলা, ফরাসি, স্প্যানিশ ও জাপানিজ
কোর্স ফি
- ডিপ্লোমা: ₹৭,২৮৫
- অ্যাডভান্সড ডিপ্লোমা: ₹৮,০৭২
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। তবে—
- ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে
- অ্যাডভান্সড ডিপ্লোমা করতে হলে সংশ্লিষ্ট ভাষায় ডিপ্লোমা পাশ করা বাধ্যতামূলক
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন চলবে: ১১ ফেব্রুয়ারি পর্যন্ত
- নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে
