সুপ্রিম কোর্টের জামায়াতপন্থী আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের একজন পান-সিগারেট বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিচ্ছেন।

ছবির উৎস, Screen Grab from Facebook/ Barrister A S M Shahriar Kabir

ছবির ক্যাপশান, আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জামায়াতে ইসলামীর আমিরের সমর্থনে প্রচারণা চালানোর সময় একজন সিগারেট বিক্রেতাকে টাকা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচদিন আগে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের একজন পান-সিগারেট বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ঢাকা পনেরো নির্বাচনী আসনের এলাকা মিরপুরে তার সমর্থনে প্রচারণা চালানোর সময় তাকে ওই টাকা দিতে দেখা যায়।

জামায়াতে ইসলামপন্থি এই আইনজীবীর হাতে এ সময় নিজের দলের প্রচারপত্রও ছিল।

ভ্রাম্যমান একজন বয়োজ্যেষ্ঠ পান, সিগারেট বিক্রেতার সাথে শনিবার কথোপকথনের একপর্যায়ে মি. কবির নিজের মানিব্যাগ খুলে এক হাজার টাকার নোটটি গুঁজে দেন তার হাতে।

মি. কবিরের টাকা বিতরণের এরকম দুইটি ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *