চীনের প্রেসিডেন্ট মাও জেদং, ১৯৬৭ সালের তেসরা নভেম্বর পিকিং এ সাংস্কৃতিক বিপ্লবের সেনাবাহিনীর কুচকাওয়াজের সময়

ছবির উৎস, Apic via Getty Images

ছবির ক্যাপশান, আধুনিক চীনের অন্যতম রূপকার মাও জেদং এর রাজনৈতিক দর্শন বিশ্বজুড়ে ‘মাওবাদ’ নামে পরিচিত

    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি বাংলা নিউজ, ঢাকা
  • Published

  • পড়ার সময়: ৯ মিনিট

কম্যুনিস্ট নেতা মাও জেদংকে আধুনিক চীনের অন্যতম রূপকার বলা হয়। অথচ জীবনের শুরুর দিকেও তিনি ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ লাইব্রেরিয়ান বা গ্রন্থাগার সহকারী।

১৮৯৩ সালের ২৬শে ডিসেম্বর মধ্য চীনের হুনান প্রদেশে যখন জেদং এর জন্ম হয়, তখন দেশটিতে চিং রাজবংশের শাসন চলছিল। কিন্তু সেসময় দেশটিতে বিরাজ করছিল অস্থিরতা ও দুরবস্থা।

এই প্রদেশেরই শাওশান এলাকার এক কৃষক পরিবারে মাও জেদং জন্মগ্রহণ করেন।

অবশেষে ১৯১১ সালে চীনা রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটি প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু দুর্বল জাতীয়তাবাদী সরকার এবং আঞ্চলিক যুদ্ধের কারণে দেশটিতে বিভক্তির সৃষ্টি হয়।

সেই প্রেক্ষাপটেই রাজনীতিতে সম্পৃক্ত হন তরুণ লাইব্রেরিয়ান মাও জেদং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *