নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো
ছবির ক্যাপশান, নির্বাচনকে সামনে রেখে নানাভাবে ভোটারদের মনোযোগ টানার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ভবিষ্যৎ প্রতিশ্রুতি দিয়ে যেসব ইশতেহার ঘোষণা করেছে সেগুলো নিয়ে নানা রকম আলোচনা ও বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক মহলে।

প্রশ্ন উঠছে, এসব ইশতেহার থেকে আসলে দেশের মানুষ কী বার্তা পাচ্ছে? কিংবা নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোই বা তাদের ইশতেহারের মাধ্যমে মানুষকে সামনের দিনগুলোর জন্য কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে?

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ ছোটো বড় বিভিন্ন দল ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে ইতোমধ্যেই ইশতেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করেছে।

চলতি সপ্তাহেই, ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। নির্বাচনে সামনে রেখে মূলত বিএনপি ও তার পুরনো মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যেই বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রাখায় ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের এই নির্বাচনে অংশ নিতে পারছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *