একদল লোক হাত উঁচু করে স্লোগান দিচ্ছে

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে গত কয়েক মাস ধরে নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন, গত পহেলা নভেম্বরের ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই কর্মসূচিতে এবার বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে আট ঘণ্টা করে তিন দিন এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি।

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে ছয় দিন অচল অবস্থায় ছিল বন্দর। এতে বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডে পণ্যবাহী কনটেইনার জমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন; তাদের অনেকে পড়েছেন নানা রকম সংকটে।

এমন অবস্থায় রোববার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণার পর শ্রমিক কর্মচারীদের সাথে সাথে বৈঠক ডেকেছে বন্দর কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *