দিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলায় নিজেদের পুরনো অবস্থানেই অনড় রইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার এবং রাজ্যকে বকেয়ার অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

পুরনো রায়ই বহাল: গত বছর ১৬ মে আদালত নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার আর্থিক পরিস্থিতির কারণ দেখিয়ে আরও সময় চেয়েছিল। বৃহস্পতিবার সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতেই হবে এবং তা আগামী মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সুনির্দিষ্ট তারিখটি রায়ের প্রতিলিপি হাতে পেলে পরিষ্কার হবে।

বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ ও নতুন কমিটি: বকেয়া ডিএ-র বাকি ৭৫ শতাংশ কীভাবে এবং কতগুলি কিস্তিতে মেটানো হবে, তা নির্ধারণ করতে একটি চার সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিটি কাজ করবে। রাজ্য ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই কমিটি বকেয়া মেটানোর একটি রূপরেখা তৈরি করবে।

– বিজ্ঞাপন –

আদালতে সওয়াল-জবাব: শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছিলেন যে, একসাথে ৫০ শতাংশ বকেয়া মেটানো সম্ভব নয়, কারণ তাতে রাজ্য চালানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু আদালত কর্মচারীদের আইনি অধিকারের কথা মাথায় রেখে ২৫ শতাংশ মেটানোর নির্দেশে অনড় থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *