Jalpaiguri: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাইক আটক করে ব্রাউন সুগার উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। বাইকে থাকা দুজনকে আটক করতেই এই মাদক উদ্ধার হয়। ধৃতদের নাম অসীম সরকার ( ২৭) এবং অনিল সরকার ( ২৬) দুজনেরই বাড়ি ময়নাগুড়ি ব্লকের বাগজান সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধুপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে আসছিল ওই বাইকটি। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিস সুপার।

Select Live Blog: 
Breaking News LIVE Update: মমতার SIR শুনানির সওয়ালের জেরে চাপে কমিশন, নোটিস দিতে বলল সুপ্রিম কোর্ট!
Live Blog Date: 
Wednesday, February 4, 2026 – 08:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *