Jalpaiguri: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে স্বামীর হাতে নিশংসভাবে খুন হল স্ত্রী। স্বামীকে এই আটক করেছে নাগরাকাটা থানার পুলিস। স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ  উঠেছে। 
ঘটনাটি ঘটেছে নাগরা কাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফাতুরাইন শ্রমিক মহল্লা এলাকায়। মৃত মহিলার নাম সরস্বতী সরকার ওরাও (৪০)। ধৃত স্বামীর নাম সুরেশ ওরাও। 
জানা গেছে, এদিন সকালে স্থানীয় দুই মহিলা প্রাতঃভ্রমনে বেরিয়ে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। স্থানিয়দের অনুমান রাতে এই ঘটনা ঘটিয়েছে মহিলার স্বামী। 
খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে। পরে বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে স্বামীকে আটক করে। 
মৃতার পরিবারের অভিযোগ সুরেশ ওরাও এর সঙ্গে অন্য মহিলার পরকীয়া সম্পর্ক ছিল যার জেরে এই ঘটনা ঘটেছে সে। 
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি আজ পাঠাবে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: মমতার SIR শুনানির সওয়ালের জেরে চাপে কমিশন, নোটিস দিতে বলল সুপ্রিম কোর্ট!
Live Blog Date: 
Wednesday, February 4, 2026 – 08:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *