খিদিরপুরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। সেই ভিডিও নিজে শেয়ার করেছেন ভরতপুরের বিধায়ক। তাঁর অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। তবে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি তিনি। অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে  পুলিশ।

আজ, বুধবার খিদিরপুরের একবালপুর ষোলো আনা মসজিদের সামনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নিজের কোনও কাজে এসেছিলেন ভরতপুরের বিধায়ক। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তোলেন গো ব্যাক স্লোগান। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হুমায়ূনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ভিড় থেকে বার করে নিয়ে যান।

হুমায়ুনের অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। তবে তাঁর শেয়ার করা ভিডিওতে কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়জনতাই। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে ৫ জানুয়ারি ব্রিগেডের মাঠ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। সেখানেও তাঁকে ঘিরে গো  ব্যাক স্লোগান ওঠে। এবার  খিদিরপুরে গো ব্ল্যাক স্লোগানের মুখে পড়লেন তিনি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *