শুভেন্দুর কাছে সাহায্যের আশ্বাস পেলেন দম্পতিImage Credit: TV9 Bangla

কলকাতা: মেরুদণ্ডের বিরল রোগে আক্রান্ত দুধের শিশু। চিকিৎসার সুযোগ থাকলেও, বিপুল খরচ জোগাড় করা কার্যত অসম্ভব ছিল ঘোষ পরিবারের জন্য। নিজেদের যা সম্বল আছে, তা দিয়ে ১৭ কোটি টাকার ইঞ্জেকশন কেনা কার্যত সম্ভব ছিল না। শেষ পর্যন্ত স্বস্তি পেলেন ‘জনতার দরবারে’। মঙ্গলবার ‘জনতার দরবারে’ গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেন তাঁরা।

জনতার দরবারে গিয়ে আর্থিক সাহায্যের আশ্বাস পেল বেলঘরিয়ার ওই পরিবার। বেলঘরিয়ার ঘোষ দম্পতি এদিন তাঁদের ৬ মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, তাঁদের সন্তান বিরল রোগে আক্রান্ত। স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি নামে এক বিশেষ রোগে আক্রান্ত ওই শিশু। ঘাড় এখনও শক্ত হয়নি, পা নাড়াতে পারে না।

সুস্থ করতে গেলে আমেরিকা থেকে আনতে হবে ১৭ কোটি টাকার ইঞ্জেকশন। সেই টাকার জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁরা। ওই অসুস্থ শিশুর মা বলেন, “ভগবানতু্ল্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। সিএমও গৌতম দাস ওঁর একদিনের বেতন আমাদের দেবেন বলে জানিয়েছেন।”

রিপোর্ট- ঐন্দ্রিলা ঘোষ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *