অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ (ফাইল ছবি)

ছবির উৎস, Presidential Press Wing

ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ (ফাইল ছবি)

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ‘সেফ এক্সিট’ বা নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজছেন অভিযোগ করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দুইজন নেতা। হঠাৎ করে কেন তারা এই প্রসঙ্গ তুললেন সেই প্রশ্ন সামনে এসেছে।

প্রথমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘সেফ এক্সিট’ প্রসঙ্গটি তোলেন। পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই বিষয়ে বক্তব্য দেন তাদের দলের এক সভায়।

এ নিয়ে নানা আলোচনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত বছর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা অংশ নিয়েছিলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররাও। সেই সরকারে নাহিদ ইসলামসহ তিনজন ছাত্র প্রতিনিধিও ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *