ওপর থেকে তোলা ছবিতে পেন্টাগন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনার প্রস্তাব করেছে পেন্টাগন

যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য “আরও সীমিত” সহায়তা দেবে। পেন্টাগনের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি বা জাতীয় প্রতিরক্ষা কৌশলে এমনটাই প্রস্তাব করা হয়েছে।

নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন চীন নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধের নিরাপত্তাকেই তাদের প্রধান উদ্বেগ হিসেবে বিবেচনা করছে।

এর তুলনায়, চার বছর অন্তর প্রকাশিত প্রতিরক্ষা কৌশলের আগের সংস্করণগুলোতে চীনের তৈরি করা ‘বহুমাত্রিক হুমকি’-কেই যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নতুন কৌশলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলোই জোরালোভাবে প্রতিফলিত হয়েছে। এর মধ্যে রাশিয়া ও উত্তর কোরিয়ার তৈরি হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মিত্রদের আরও বেশি করে “দায়ভার ভাগ করে নেওয়ার” আহ্বানও রয়েছে।

৩৪ পৃষ্ঠার এই নতুন প্রতিবেদনটি গত বছর প্রকাশিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির পর সামনে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *