বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে লড়ছেন ৩৬ জন প্রার্থী
ছবির ক্যাপশান, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে লড়ছেন ৩৬ জন প্রার্থী

কোনো আসনে বিএনপির সামনে নিজ দলের বিদ্রোহী, কোনোটিতে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা। রয়েছেন জামায়াত জোটের আলোচিত কেউ কিংবা জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী।

নির্বাচনে না থেকেও ভোটের মাঠে ‘বড় ফ্যাক্টর’ হতে পারে আওয়ামী লীগের ভোটার। সব মিলিয়ে বরিশালের প্রায় প্রতিটি আসনেই ভোটের হিসেব-নিকেশ বেশ জটিল।

বেশিরভাগ আসনে দলের পরীক্ষিত প্রার্থীর ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই জেলার ভোটের ইতিহাসও তাদের পক্ষে।

দলটির স্থানীয় নেতাদের দাবি, বরিশালের সব আসনেই শক্তিশালী অবস্থানে ধানের শীষের প্রার্থীরা। যদিও কোনো কোনো আসনে দলীয় কোন্দল এখনও রয়েছে বলেও মানছেন তারা।

অন্যদিকে চরমোনাই পীরের কেন্দ্র হওয়ায় এই জেলায় ইসলামী আন্দোলনের একটি ভোটব্যাংক রয়েছে বলেই মনে করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *