
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ।
বুধবার সকাল ৯টা থেকে থেকে দেশব্যাপী ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন।
এবারের নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র নারী প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন হাঁস।
দলগুলোর মধ্যে
বিএনপির প্রার্থীরা ধানের শীষে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি লাঙল, জাতীয় নাগরিক পার্টি
শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছে।
পাবনা-১ ও ২ বাদে ২৯৮টি আসনে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন। এবারের নির্বাচনে ৩০০ আসনে দুই হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।
সীমানা জটিলতার কারণে পাবনার দুটি আসনের নির্বাচনি হাইকোর্ট স্থগিত করেছিল। পরে আপিল বিভাগ ১২ই ফেব্রুয়ারিই সেখানে নির্বাচনের নির্দেশ দেয়।
তফসিল অনুযায়ী আগামীকাল ২২শে জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।
আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট হওয়ার কথা রয়েছে।
