পরিবার নিয়ে নৌকায়ই বসবাস করেন ভোলার বিবি ফাতেমা
ছবির ক্যাপশান, পরিবার নিয়ে নৌকায়ই বসবাস করেন ভোলার বিবি ফাতেমা

‘কেউ যদি আমাগোরে ডাকে তাইলে ভোট দিতে যামু নাইলে আর গিয়া কি করমু,’ এভাবেই ভোট নিয়ে নিজের আগ্রহের কথা বলছিলেন ভোলার বিবি ফাতেমা।

ভূমিহীন মৎসজীবী মিজ ফাতেমা ভোলা-৩ সংসদীয় আসনের একজন ভোটার। ছোটবেলা থেকেই মেঘনার বুকে ছোট্ট নৌকায় তার বসবাস।

জীবীকার তাগিদে ভোটের আমেজ অনেকটা গৌণ হয়ে পড়েছে মেঘনার কূল ঘেঁষে বসবাস করা জেলেপল্লীর মানুষের কাছে।

“আমাগো তো ভাগ্যে কিছু নাই, আমাগো জন্যে কেউ তো কিছু করে না,” বিবিসি বাংলাকে বলছিলেন ভোলা খাল এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান।

নির্বাচনের আগে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবে বিস্তর ফারাক নদী ভাঙন কবলিত এলাকার এই মানুষগুলোর কাছে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচনে দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপও রয়েছে অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *