আইসিসি ও বিসিবির লোগো

ছবির উৎস, ICC/BCB

টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে আসা আইসিসির প্রতিনিধি দলের সাথে বিসিবির বৈঠক শেষ হয়েছে শনিবার রাতে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ওই বৈঠকে তাদের পূর্ববর্তী অবস্থান ধরে রাখার বিষয়ে জোর দিয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের ম্যাচ যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়, সেটি জানিয়েছে আইসিসিকে।

বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা আইসিসির সাথে এই বিষয়ে “গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *