বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, মাঝখানে বিপিএলের লোগো, ডান পাশে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান

ছবির উৎস, Screen Grab/BCB/Getty Images

বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমঝোতার পরে মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে কয়েক দফা আলোচনা ও সমঝোতার পর শুক্রবার থেকে বিপিএল ২০২৬ পুনরায় শুরু হচ্ছে।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া সংকটে বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত কার্যকর করায় দিনের দুটি ম্যাচই স্থগিত করা হয়।

এই সমঝোতার পরপরই বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ই জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ই জানুয়ারি।

এ ছাড়া ১৬ ও ১৭ই জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচও এক দিন পিছিয়ে ২০শে জানুয়ারি আয়োজন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *