বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর হাত মিলাচ্ছেন

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও ‘গুরুত্বপূর্ণ’ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।

সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার–– সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *