Family Dispute: ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর মোহনপুর থানার শিউলী এলাকায়। পারিবারিক বিবাদের জেরে কাকা সুন্দর বাল্মিকীর সঙ্গে ভাইপো ছটু বাল্মিকীর বসচা শুরু হয়। এরপর সুন্দর বাল্মিকী চপার দিয়ে ভাইপো ছটু বাল্মিকীকে বেপরোয়া কোপাতে শুরু করে। পরিবারের সবাই ছুটে এলে তাদেরকেও কোপাতে শুরু করে সুন্দর বাল্মিকী। এরপর এলাকার বাসিন্দারা ছুটে এসে সবাইকে স্থানীয় বি,এন,বোস হাসপাতালে নিয়ে এলে ভাইপো ছটু বাল্মিকী মারা যায়। পুলিস অভিযুক্ত সুন্দর বাল্মিকীকে গ্রেফতার করেছে।
