ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ইউক্রেনের জন্য স্থায়ী শান্তি চুক্তিতে আরও অগ্রগতি আনার লক্ষ্যে মঙ্গলবার তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’—যার সদস্যদের বড় অংশই ইউরোপীয় নেতা—ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে বসেন।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর একটি পরিকল্পনা ‘৯০ শতাংশ এগিয়ে গেছে’—এমন জোরালো দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ফলে ওই কক্ষে উপস্থিত কেউই আমেরিকানদের পাশে রাখার বিষয়টি ঝুঁকির মুখে ফেলতে চাননি।

প্যারিসের জাঁকজমকপূর্ণ বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যু ছিল সেই বড় অস্বস্তিকর বাস্তবতা; অস্বীকার করা যায় না এমন সমস্যা হলেও সেটিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছিল।

গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ—এর আয়তন জার্মানির ছয় গুণ। এটি আর্কটিক অঞ্চলে অবস্থিত, তবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড।

আর ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলছেন, তিনি গ্রিনল্যান্ড চান। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সেটি প্রয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *