মমতা ব্যানার্জী শুক্রবারের মিছিলে

ছবির উৎস, Dibyangshu SARKAR / AFP via Getty Images

ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী শুক্রবারের মিছিলে

কয়লা পাচারের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় তল্লাশি চালানোর সময়ে বৃহস্পতিবার যেভাবে মমতা ব্যানার্জী গিয়ে সেখান থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন, তাতে তিনি কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর দফতর আর সংস্থাটির মালিক প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ওই তল্লাশি চালাচ্ছিল।

সেই তল্লাশির মধ্যেই মমতা ব্যানার্জী দুটি ভবনেই যান এবং বেশ কিছু ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন প্রকাশ্যেই।

গতকালের মমতা ব্যানার্জীর ওই ফাইল এবং কম্পিউটার হার্ড ডিস্ক সরিয়ে নিয়ে যাওয়ার নাটকীয় ঘটনার পর তা নিয়ে শুক্রবারও কলকাতা আর দিল্লি ছিল ঘটনাবহুল।

শুক্রবার ইডি-র তল্লাশি অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জী নিজেই। দীর্ঘ এক মিছিলের শেষে এসে মমতা ব্যানার্জী বক্তৃতায় বলেন, তিনি গতকাল যা করেছেন, সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে করেছেন, কোনো অন্যায় তিনি করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *