গত জুনে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, গত জুনে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রায় দুই দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মি. রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে বিএনপি নেতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সম্পর্কের কথাও তুলে ধরেছেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।

বিবিসি বাংলা: যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন?

তারেক রহমান: বিষয়টি তো রাজনৈতিক। এটি তো কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মতো বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে, কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *