ইরানের রাজধানী তেহরানে রাতের বেলায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাস্তায়, পাশে কয়েকটি গাড়ি

ছবির উৎস, x

ছবির ক্যাপশান, তেহরানে রাতেও বিক্ষোভ দেখা যায়, ৮ই জানুয়ারির ছবি

ইরানের রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে বিশাল মিছিল করেছেন বিক্ষোভকারীরা। যেটিকে বছরের পর বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি পার্সিয়ান একটি ফুটেজ যাচাই করেছে, যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে, যাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী।

পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল।

ফুটেজে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহ এর সন্তান রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাতে শোনা যাচ্ছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুসারে, ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে টানা ১২ দিন ধরে অস্থিরতা চলছে, যা দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *