নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর (২০২৬)–এর আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম।

গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তার নাম চূড়ান্ত করা হয়।

এর আগে ২০১৯ সালেও তিনি সাফল্যের সঙ্গে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

আসন্ন ৩৫তম আসরের বইমেলা আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ার পর এক বার্তায় ড. নজরুল ইসলাম তাকে এ দায়িত্ব দেওয়ায় মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “২০২৬ সালের ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।”

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ড. নজরুল ইসলাম দীর্ঘদিন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগে (ইউএন-ডেসা) প্রধান উন্নয়ন গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ বিষয়ক নানা গুরুত্বপূর্ণ গবেষণার পাশাপাশি তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থের লেখক। তার বেশ কয়েকটি বই যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড প্রেস লিমিটেড ও ম্যাকমিলান থেকে প্রকাশিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *