রাজধানী ঢাকা শহর দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি এই শহরের বাতাসে ফের বাড়ছে দূষণ।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ১৫তম স্থানে থাকা ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ১৫৩ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে একই সময় ১৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ১৮৫ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, ১৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৭৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *