ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস (পুরনো ছবি)

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে।

সেখানে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) কার্যালয়ে নেওয়ার পর মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

এর আগে, মার্কিন অভিযানে
বন্দি হওয়ার পর শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার
স্ত্রীকে দেশটির রাজধানী কারাকাস থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয়।

তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌ জাহাজে, যার নাম ‘ইউএসএস আইডাব্লিউও
জিমা’।

সেখান থেকে
হেলিকপ্টারে করে মাদুরো ও তার স্ত্রীকে কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন
নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

এরপর অন্য একটি উড়োজাহাজে করে তাদেরকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের অরেঞ্জ
কাউন্টির স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

পরে বিমান ঘাঁটি
থেকে আরেকটি হেলিকপ্টারে করে মাদুরোকে নিউ ইয়র্ক শহরে নেওয়া হয়।

ভেনেজুয়েলার এই নেতা বন্দি
হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবতরণ করা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ২,১০০ মাইল
(৩,৩০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছেন বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *